ঢাকা    রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

রাশিয়ায় জ্বালানি সংকট দীর্ঘ লাইনে ভোগান্তিতে সাধারণ মানুষ

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে জ্বালানি সরবরাহে তীব্র সংকট দেখা দেওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। মস্কো থেকে প্রায় ৪৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত ভোলগদাসহ দেশের অধিকাংশ এলাকায় পেট্রোল পেতে চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভোলগদায় ফেরার পথে ইয়েলেনা ও দিমিত্রি নামে এক দম্পতিকে জ্বালানি সংগ্রহের জন্য একের পর এক চারটি পেট্রোল পাম্প ঘুরতে হয়। শেষ পর্যন্ত তারা পঞ্চম একটি পাম্পে গিয়ে জ্বালানি পান।

২০২২ সালে যুদ্ধ শুরুর পর ইউক্রেনের ধারাবাহিক হামলায় রাশিয়ার তেল সংরক্ষণাগার ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় এবার প্রথমবারের মতো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বড় ধরনের প্রভাব পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও রাশিয়ায় এমন পরিস্থিতি আগে দেখা যায়নি। কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন এলাকায় পেট্রোলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করা এখন অনেক মানুষের নিত্যদিনের অভিজ্ঞতায় পরিণত হয়েছে।

অপেক্ষারত অবস্থায় ইয়েলেনা বলেন, পরিস্থিতি খুবই কঠিন। এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। পেট্রোল পাওয়া যাবে কি না, সেটিও নিশ্চিত নয়।

তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন সংকটকে অতটা গুরুতর বলে মনে করছে না। ক্রেমলিনের দাবি, ইউক্রেনের উদ্দেশ্য রাশিয়ার জনগণের মধ্যে আতঙ্ক ও বিভাজন সৃষ্টি করা।

অন্যদিকে রাজধানীর বাইরের বিভিন্ন অঞ্চলে চালকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। বিশাল আয়তনের দেশ হওয়ায় রাশিয়ার অধিকাংশ এলাকায় ব্যক্তিগত গাড়িই মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম। ফলে জ্বালানির সংকট সরাসরি দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে।

এএফপির হিসাব অনুযায়ী, সংবাদমাধ্যমের প্রতিবেদন ও সরকারি তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, জুন মাস থেকে রাশিয়ার ৯০ শতাংশের বেশি অঞ্চলে জ্বালানি সরবরাহে সংকট বা রেশনিংয়ের পরিস্থিতি তৈরি হয়েছে। ভোলগদায় কিছু পেট্রোল পাম্প বন্ধ রয়েছে এবং চালু থাকা পাম্পগুলোর সামনে দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন চালকেরা।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৯ জুলাই ২০২৬

রাশিয়ায় জ্বালানি সংকট দীর্ঘ লাইনে ভোগান্তিতে সাধারণ মানুষ

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x