ঢাকা    রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

সাতকানিয়ায় কালিয়াইশ প্রবাসী কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে ৪৫০ পরিবারে ত্রাণ বিতরণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১১ নম্বর কালিয়াইশ ইউনিয়নে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে অত্র এলাকার অন্যতম সামাজিক সংগঠন 'কালিয়াইশ প্রবাসী কল্যাণ সমবায় সমিতি'। সংগঠনের উদ্যোগে বন্যা কবলিত ৪৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দিনব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত ১৮ জুলাই (শনিবার) সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কালিয়াইশ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিরলসভাবে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেন সংগঠনের সদস্যরা।

ত্রাণ বিতরণকালে কালিয়াইশ প্রবাসী কল্যাণ সমবায় সমিতির সম্মানিত উপদেষ্টা জনাব আবদুর শুক্কুর এই মানবিক কার্যক্রমে যুক্ত ও সহায়তাকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, "কালিয়াইশ ইউনিয়নের যেকোনো দুর্যোগ ও সংকটে প্রবাসীদের এই সংগঠন সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং থাকবে। আগামীতেও এলাকার গরিব, দুখী ও অসহায় মানুষের কল্যাণে আমাদের এই মানবিক কার্যক্রম চলমান থাকবে।"

ত্রাণ বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন এবং সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সভাপতি তৌহিদ, সাধারণ সম্পাদক ইমরান গনি, সহ-সভাপতি আবুল হোসেন, অর্থ সম্পাদক রাইহান উদ্দিন নয়ন এবং সহ-সাদাকা বিষয়ক সম্পাদক আরিফ।

এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সদস্য মোহাম্মদ মোহসিন, বেলাল হোসেন, ইমাম হোসেন, আনোয়ার হোসেন সানি, এবং সদস্য আবদুল মান্নান, আমিনুল ইসলাম, মীর হোসেন, খোরশেদ ড্রাইভার, সালাউদ্দিন কাদের, ময়ূর উদ্দিন, আমজাদ, খোরশেদ আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বন্যার্ত ও স্থানীয় এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৯ জুলাই ২০২৬

সাতকানিয়ায় কালিয়াইশ প্রবাসী কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে ৪৫০ পরিবারে ত্রাণ বিতরণ

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x