নীলফামারী জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং সরকারি সরঞ্জামের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টায় নীলফামারী পুলিশ লাইন্স মাঠে এ কিট প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন। পরে তিনি জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের ব্যবহৃত কিট সামগ্রী বিস্তারিতভাবে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সরঞ্জামের পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ ও ব্যবহারযোগ্যতা যাচাই করে সন্তোষজনক কিটের জন্য দায়িত্বপ্রাপ্ত সদস্যদের জেনারেল স্ট্যান্ডার্ড (জিএস) মার্ক প্রদান করা হয়। একই সঙ্গে যেসব সদস্যের কিট সামগ্রী এখনো প্রাপ্য রয়েছে, সেগুলো দ্রুত সংশ্লিষ্ট দপ্তর থেকে গ্রহণের নির্দেশনা দেন তিনি।
কিট প্যারেড শেষে অনুষ্ঠিত বিশেষ দরবারে অতিরিক্ত পুলিশ সুপার সদস্যদের উদ্দেশে বলেন, পুলিশের পেশাদারিত্বের অন্যতম ভিত্তি হলো শৃঙ্খলা। তাই সঠিক ড্রেস কোড অনুসরণ, নিয়মিত শারীরিক প্রশিক্ষণ (পিটি-প্যারেড), স্বাস্থ্য সচেতনতা এবং দায়িত্ব পালনে নিষ্ঠা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সব সময় পরিচ্ছন্ন ও কর্মক্ষম থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সিনিয়র সহকারী পুলিশ সুপার (প্রবি) জ্যোতির্ময় ঘোষ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (প্রবি) মো. আব্দুল্লাহ আল মাহমুদ খান, নীলফামারী পুলিশ লাইন্সের রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্যাটাগরি: আইন-শৃঙ্খলা / পুলিশ প্রশাসন

রোববার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন