ঢাকা    সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

নোয়াখালী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর গুরুত্ব

নোয়াখালী জেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সরকারি দপ্তরগুলোর কার্যক্রমে সমন্বয় এবং জনসেবার মানোন্নয়ন নিশ্চিত করতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহাজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

সভায় জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমে সমন্বয় জোরদার, সেবার মান বৃদ্ধি এবং জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন এবং সমন্বিতভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২০ জুলাই ২০২৬

নোয়াখালী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর গুরুত্ব

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x