ঢাকা    সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

জয়পুরহাটে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাট সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ও অনুমোদনহীন যৌন উত্তেজক সিরাপসহ এক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানকালে তার হেফাজত থেকে মোট ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানায়, জয়পুরহাট জেলার পুলিশ সুপারের বিশেষ দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। দলটি জয়পুরহাট সদর থানাধীন আমদই ইউনিয়নের অন্তর্গত মীরগ্রাম চৌমুহনী বাজার এলাকায় অবস্থান নেয়। সেখানে বাজারে থাকা জনৈক মোঃ আবু তাহেরের দোকানের সামনে থেকে ওই মাদক ও অবৈধ সিরাপ ব্যবসায়ীকে অবরুদ্ধ করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে তার হেফাজত থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ও ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপের বোতল উদ্ধার করা হয়, যা পরবর্তীতে পুলিশ জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে বলে জেলা গোয়েন্দা শাখা নিশ্চিত করেছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২০ জুলাই ২০২৬

জয়পুরহাটে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x