ঢাকা    সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

বরিশালে জাল দলিলে নামজারির চেষ্টা বিএনপি নেতাসহ ৩ জন কারাগারে

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জাল দলিল ব্যবহার করে জমির নামজারি (মিউটেশন) করার চেষ্টার অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অপর এক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তরা বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্নার কার্যালয়ে একটি দলিলের ভিত্তিতে নামজারির আবেদন জমা দেন। আবেদনপত্রের কাগজপত্র যাচাইয়ের সময় দলিলটি নিয়ে সন্দেহ দেখা দিলে তাৎক্ষণিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে দলিলটি জাল ও ভুয়া বলে নিশ্চিত হলে বিষয়টি বাবুগঞ্জ থানা পুলিশকে জানানো হয়।

এ ঘটনায় মাধবপাশা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. মিজানুর রহমান বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা করেন। মামলাটি ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর ৪, ৫, ৬(২) ও ১৬ ধারায় রুজু করা হয়েছে।

মামলার আসামিরা হলেন—মাধবপাশা ইউনিয়নের হাদীবাঁশকাঠী গ্রামের মো. নাঈম (৩৫), মো. নূর ইসলাম মোল্লা (৫৭), মো. আব্দুর রহিম (৫৫) এবং মো. তোফাজ্জেল হোসেন টিয়া (৬০)। তাদের মধ্যে আব্দুর রহিম মাধবপাশা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সহসভাপতি। পুলিশ জানিয়েছে, চার আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, গ্রেপ্তার হওয়া আব্দুর রহিম দীর্ঘদিন ধরে ইউনিয়ন ভূমি অফিসে দালালি ও বিভিন্ন ধরনের তদবিরের সঙ্গে জড়িত ছিলেন। নামজারি করে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, নামজারি বা ভূমি-সংক্রান্ত যেকোনো কাজে ভুয়া দলিল ব্যবহার কিংবা দালালির মাধ্যমে প্রতারণা বা অর্থ আদায়ের চেষ্টা করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, প্রতারণার মাধ্যমে নামজারির চেষ্টার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২০ জুলাই ২০২৬

বরিশালে জাল দলিলে নামজারির চেষ্টা বিএনপি নেতাসহ ৩ জন কারাগারে

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x