নওগাঁর পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মামলার ৩ জন আসামি এবং জিআর ওয়ারেন্ট মূলে ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া মাদকবিরোধী পৃথক অভিযানে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আরও ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
মহাদেবপুর থানা প্রশাসন জানায়, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত মোট ৭ জন আসামিকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন