ঢাকা    সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

ভোলা জেলা পুলিশের জুন-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আজ রবিবার (১৯ জুলাই, ২০২৬ খ্রিঃ) ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুন/২০২৬ মাসের ‘অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ভোলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। অনুষ্ঠানের শুরুতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ চিত্র বিস্তারিতভাবে উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব আহসানুজ্জামান, পিপিএম।

অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মহোদয় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্রিয় ভূমিকা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, স্পর্শকাতর মামলাসমূহের দ্রুত অগ্রগতি এবং জেলা গোয়েন্দা (ডিবি) কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ও দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

সভায় জুন/২০২৬ মাসে পেশাগত দায়িত্ব পালনে অনন্য অবদান এবং কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ভোলা জেলা পুলিশের বিভিন্ন ক্যাটাগরির শ্রেষ্ঠ অফিসারদের হাতে বিশেষ পুরষ্কার ও সম্মাননা তুলে দেন পুলিশ সুপার মহোদয়।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন: জনাব মোঃ ইব্রাহীম – অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব সত্যজিৎ কুমার ঘোষ – অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল)। এছাড়াও ভোলা জেলার সকল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, ডিআইও-১ (জেলা বিশেষ শাখা), কোর্ট পুলিশ পরিদর্শক এবং বিভিন্ন তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জসহ ভোলা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২০ জুলাই ২০২৬

ভোলা জেলা পুলিশের জুন-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x