নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৯ জুলাই) সকাল থেকে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয় । ওরিয়েন্টেশনে বিশ্ববিদ্যালয় প্রশাসন র্যাগিংয়ের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতির ঘোষণা দিয়ে নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে কঠোর অবস্থানের কথা জানায়। প্রায় দেড় হাজার নবীন শিক্ষার্থীর পদচারণায় দিনভর প্রাণচাঞ্চল্যে মুখর ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
এবার বিশ্ববিদ্যালয়ের ৩১টি বিভাগ ও ২ টি ইনস্টিটিউট নিজস্ব আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেয়। বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে নবীনদের বিশ্ববিদ্যালয় জীবন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১২ জুলাই রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ১৯ জুলাই থেকে প্রথম বর্ষের ক্লাস শুরুর ঘোষণা দেওয়া হয়। গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষে মেধাতালিকা প্রকাশ ও ভর্তি কার্যক্রম সম্পন্ন হতে প্রায় তিন মাস সময় লাগায় নবীনদের বিশ্ববিদ্যালয় জীবন শুরুতেও বিলম্ব হয়। এর মধ্যে গুচ্ছভুক্ত অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হলেও নোবিপ্রবির শিক্ষার্থীদের অপেক্ষা করতে হয়েছে আরও কিছুদিন।সাম্প্রতিক বন্যা, টানা বৃষ্টিপাত ও পাহাড়ধসের কারণে অনেক শিক্ষার্থীর ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ ব্যাহত হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি কার্যক্রমের সময়সীমা ১৬ জুলাই পর্যন্ত বাড়িয়ে দেয়। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পূর্বঘোষিত সূচি অনুযায়ী রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে একাডেমিক কার্যক্রম শুরু হয়।
প্রথম দিনের ক্লাসকে ঘিরে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোতে নবীন শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভাগে বিভাগে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, বিভাগীয় নিয়মকানুন, পরীক্ষা পদ্ধতি, সহশিক্ষা কার্যক্রম এবং ক্যাম্পাস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নবীনদের অবহিত করা হয়।
এছাড়াও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে র্যাগিং, মাদক, যৌন হয়রানি ও যেকোনো ধরনের অসদাচরণের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতির কথা নবীন শিক্ষার্থীদের জানানো হয়। পাশাপাশি নিরাপদ, বৈষম্যহীন ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হয়।
এমআইএস বিভাগের নবীন শিক্ষার্থী মো. হাসান বলেন, “দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে বিশ্ববিদ্যালয় জীবনের যাত্রা শুরু হলো। প্রথম দিনের ক্লাস ও ওরিয়েন্টেশন আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা। নতুন বন্ধু, শিক্ষক ও পরিবেশের সঙ্গে পরিচিত হতে পেরে খুব ভালো লাগছে। সামনে সুন্দর একটি বিশ্ববিদ্যালয় জীবন কাটানোর আশা করছি।”
ফার্মেসি বিভাগের নবীন শিক্ষার্থী ফারিহা ইসলাম বলেন, “অনেক দিন ধরেই ক্লাস শুরুর অপেক্ষায় ছিলাম। আজ থেকে বিশ্ববিদ্যালয় জীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে জানতে পেরেছি। নতুন পরিবেশে নিজেকে গড়ে তোলার পাশাপাশি ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যতে দেশের জন্য কাজ করতে চাই।”
এ বিষয়ে নোবিপ্রবি উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, “আজ থেকে বিশ্ববিদ্যালয়ের ২১তম আবর্তনের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। র্যাগিংয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। কোনো ধরনের র্যাগিংয়ের ঘটনা ঘটলে বিশ্ববিদ্যালয়ের বিধি ও প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এবার নবীনবরণ ও ওরিয়েন্টেশন কার্যক্রম তাৎক্ষণিক সিনিয়র শিক্ষার্থীদের ওপর ছেড়ে না দিয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোর উদ্যোগে আয়োজন করা হয়েছে, যাতে নবীনরা শুরু থেকেই একটি নিরাপদ ও ইতিবাচক পরিবেশ পায়।”

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন