ঢাকা    সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

বরগুনায় ১৪ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে আইএমইডির পরিচালক

বরগুনা জেলার চলমান গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি, নির্মাণমান ও বাস্তবায়ন কার্যক্রম পর্যালোচনা করেছেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিবীক্ষক (উপসচিব) পল্লব কুমার হাজরা।

রোববার (১৯ জুলাই) পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বরগুনা জেলার বিভিন্ন স্থানে চলমান ১৪টি উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় প্রকল্পগুলোর বাস্তব অগ্রগতি, কাজের গুণগত মান এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের বিষয়গুলো পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

পরিদর্শন শেষে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় উপকারভোগী ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন আইএমইডির এ কর্মকর্তা। আলোচনায় প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, নির্মাণমান, জনসেবায় সম্ভাব্য প্রভাব এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান, সিনিয়র সহকারী প্রকৌশলী শ্যামল কুমার গাইন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া নাঈম, উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী, উপজেলা প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, সাংবাদিক জাহিদুল ইসলাম মেহেদী, সাংবাদিক অলিউল্লাহ ইমরান, এলজিইডির অন্যান্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রকল্পের উপকারভোগীরা।

এলজিইডি সূত্র জানায়, গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বরগুনার বিভিন্ন এলাকায় সড়ক, সেতু, কালভার্টসহ নানা অবকাঠামো উন্নয়নকাজ চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে জেলার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং স্থানীয় জনগণের জীবনমান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২০ জুলাই ২০২৬

বরগুনায় ১৪ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে আইএমইডির পরিচালক

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x