ঢাকা    সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

টাঙ্গাইলে চার পা-ওয়ালা মুরগির ছানা, কৌতূহল এলাকাজুড়ে

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মধুপুর ভট্ট গ্রামে চার পা-ওয়ালা একটি মুরগির ছানা জন্ম নেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুরে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ থেকে ২৫ দিন আগে একটি দেশি মুরগির নিচে ডিম দেওয়া হয়েছিল বাচ্চা ফোটানোর জন্য। রোববার সকালে বাড়ির সদস্য আবির মুরগিকে খাবার দিতে গিয়ে দেখতে পান, সদ্য ফোটা একটি ছানার স্বাভাবিক দুটি পায়ের পাশাপাশি আরও দুটি অতিরিক্ত পা রয়েছে।

আবির জানান, তার নানি আত্মীয়ের বাড়িতে থাকায় তিনি মুরগিকে খাবার দিতে গিয়ে প্রথমে বিষয়টি দেখতে পান। শুরুতে তিনি বিষয়টি বিশ্বাস করতে পারেননি। পরে পরিবারের অন্য সদস্যদের ডাকলে তার নানিও বিষয়টি নিশ্চিত করেন। এরপর আশপাশের লোকজন এসে ছানাটি দেখেন। তিনি বলেন, আগে শুধু দুই পা-ওয়ালা মুরগি দেখেছেন, তবে চার পা-ওয়ালা মুরগির ছানা এই প্রথম দেখলেন, যা তাদের কাছে বিস্ময়কর।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ছানাটি দেখতে ভিড় করছেন। স্থানীয়দের অনেকেই জানান, এর আগে তারা কখনও চার পা-ওয়ালা মুরগির ছানা দেখেননি। ফলে ঘটনাটি এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

প্রাণিবিজ্ঞানীদের মতে, এ ধরনের ঘটনা সাধারণত ভ্রূণের বিকাশজনিত জন্মগত ত্রুটির (Congenital Anomaly) কারণে ঘটতে পারে। তবে এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২০ জুলাই ২০২৬

টাঙ্গাইলে চার পা-ওয়ালা মুরগির ছানা, কৌতূহল এলাকাজুড়ে

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x