ঢাকা    সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

ধর্ম

সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট: থানায় জিডি ও মুচলেকা দিয়ে ছাড়া

থানায় উপস্থিত অভিযুক্ত অশ্বিনী দে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে লামার এক যুবককে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।

জানা যায়, অভিযোগের পর অভিযুক্ত অশ্বিনী দে-কে লামা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি লিখিত মুচলেকার মাধ্যমে স্বীকার করেন যে, তিনি ভুল করেছেন এবং অসুস্থ অবস্থায় ওই পোস্ট করেছিলেন। তিনি ভবিষ্যতে এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়াবেন না বলে অঙ্গীকার করেন।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং তার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।

এছাড়া দুইজন সনাতন ধর্মাবলম্বী নেতার জিম্মাদার কাগজ গ্রহণ করে তাদের জিম্মায় অশ্বিনী দে-কে ছেড়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, লামা উপজেলা জামায়াতের আমির কাজী মো. ইব্রাহিম, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, লামা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আবুল হাশেম, সাংবাদিক নজরুল ইসলাম, পুলিশের ডিএসবি কর্মকর্তা শহিদুল ইসলাম এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

উপস্থিত সবাই সামাজিক সম্প্রীতি বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল থাকার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২০ জুলাই ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট: থানায় জিডি ও মুচলেকা দিয়ে ছাড়া

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x