ঢাকা    সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

নোয়াখালীতে পুলিশ সুপারের কেন্দ্রীয় রাত্রিকালীন রোলকল অনুষ্ঠিত

নোয়াখালী পুলিশ লাইন্সে জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের উপস্থিতিতে কেন্দ্রীয় রাত্রিকালীন রোলকল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) পুলিশ লাইন্সে আয়োজিত এ রোলকলে পুলিশ সুপার অফিসার ও ফোর্সের উপস্থিতি পর্যালোচনা করেন। এ সময় তিনি সদস্যদের কল্যাণ, মেসের খাবারের মান, ছুটি এবং সার্বিক সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন।

এছাড়া পুলিশ লাইন্স, ব্যারাক, মেস ও অফিসসমূহের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার দায়িত্ব পালনে নৈতিকতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের জন্য সর্বোচ্চ মানের পুলিশি সেবা নিশ্চিত করতে সকল সদস্যকে আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২০ জুলাই ২০২৬

নোয়াখালীতে পুলিশ সুপারের কেন্দ্রীয় রাত্রিকালীন রোলকল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x