ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

ইউএনওর নম্বর ক্লোন করে ওসি ও বিএনপি নেতাদের কাছে চাঁদা দাবির অভিযোগ

খাগড়াছড়ির রামগড় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমের দাফতরিক মোবাইল নম্বর ক্লোন করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বিএনপির কয়েকজন নেতার কাছে অর্থ দাবি করেছে একটি প্রতারক চক্র। বিষয়টি জানার পর ইউএনও সবাইকে এ ধরনের ফোনকল সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রোববার (১৯ জুলাই) সন্ধ্যা থেকে একটি প্রতারক চক্র ইউএনওর সরকারি মোবাইল নম্বর ক্লোন করে নিজেকে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করতে শুরু করে।

জানা গেছে, প্রতারকরা রামগড় থানার ওসি নাজির আলমের কাছে ম্যাজিস্ট্রেট পরিচয়ে অর্থ দাবি করে। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূঁইয়াকে ফোন করে ইউএনও পরিচয়ে তাদের কাছে নম্বরটি সংরক্ষিত আছে কি না জানতে চায়। তবে বিএনপি নেতারা প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ফোন কেটে দেন।

উপজেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তারা একসঙ্গে ছিলেন। ফোনদাতার কণ্ঠে সন্দেহ হওয়ায় বিষয়টি নিয়ে সতর্ক হন। পাশাপাশি নম্বরে কান্ট্রি কোড ডাবল দেখানোয় তাদের সন্দেহ আরও দৃঢ় হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তিনি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম বলেন, তাকেও একই নম্বর থেকে ফোন করা হয়েছিল। প্রতারক চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ইউএনওর নম্বর ক্লোন করে ওসি ও বিএনপি নেতাদের কাছে চাঁদা দাবির অভিযোগ

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x