প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে মো. রাশেদ খাঁনকে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ওই প্রজ্ঞাপনের অনুলিপি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন রাশেদ খাঁন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মো. রাশেদ খাঁনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা অথবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, তিনি যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে, যেটি আগে কার্যকর হবে, সেই সময় পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন