সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা আলম মিতু অভিযোগ করেছেন, সরকার সবাইকে নিয়ে রাজনীতি করার কথা বললেও বাস্তবে বিরোধী দলের সংসদ সদস্যরা উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছেন।
রোববার (১৯ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে এনসিপির কেন্দ্রীয় ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
ডা. মাহমুদা আলম মিতুর দাবি, সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্যের মধ্যে ৩৭ জনকে বিভিন্ন উন্নয়ন খাতে বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের ১৩ জন নারী সংসদ সদস্য কোনো বরাদ্দ পাননি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বললেও বরাদ্দ বণ্টনের ক্ষেত্রে বিরোধী দলের প্রতিনিধিদের বাইরে রাখা হয়েছে। তার মতে, এ ধরনের পদক্ষেপ আগের রাজনৈতিক সংস্কৃতিরই ধারাবাহিকতা।
রাজাপুর-কাঁঠালিয়া এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ওই অঞ্চলের সড়ক অবকাঠামোর অবস্থা সন্তোষজনক নয়। জেলায় চারজন সংসদ সদস্য থাকা সত্ত্বেও প্রয়োজনীয় উন্নয়ন বরাদ্দ পাওয়া যাচ্ছে না। বিরোধী দলের প্রতিনিধি হওয়ায় তিনিও কোনো বরাদ্দ আনতে পারছেন না বলে দাবি করেন। তবে জনগণের অধিকার আদায়ে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দলীয় কার্যক্রম সম্পর্কে মিতু বলেন, জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় গড়ে ওঠা এনসিপি নতুন রাজনৈতিক সংস্কৃতির কথা বলছে। স্বল্প সময়ের মধ্যেই দলটি যে জনসমর্থন অর্জন করেছে, সেটিকে তিনি একটি নতুন রাজনৈতিক দলের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, তার ছোট ভাই আরিফুর রহমান তুহিন সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। আন্দোলনে ভূমিকা রাখা ব্যক্তিদেরই এখন উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে রাজাপুর-কাঁঠালিয়ার মানুষের প্রতি তুহিনের পাশে থাকার আহ্বান জানান।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, রাজনৈতিক পর্ষদের সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন এবং রাজাপুর উপজেলা এনসিপির সভাপতি শাহরিয়ার শাকিলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন