ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

শাহজাদপুরে মাদ্রাসাছাত্র জাহিদ হত্যা: রাজধানী থেকে র‍্যাব-১০ এর হাতে মূল আসামি গ্রেফতার

১| র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে| র‌্যাবের সৃষ্টিকাল থেকে অদ্যবধি হত্যা মামলার আসামি, চুরি মামলার আসামি, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, অপহরণকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ ও প্রতারকচক্র গ্রেফতারে সদা তৎপর রয়েছে| স্পর্শকাতর ঘটনা এবং অস্ত্র মামলার সাথে জড়িত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে|

২| সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বাসিন্দা আব্দুল মানিকের ছেলে জাহিদ হোসেন (১০) স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী| ঈদের ছুটি শেষে ০৯/০৪/২০২৬ তারিখে মাদ্রাসায় ফিরে গিয়ে সে মোবাইল ফোনে তার বাবাকে মাদ্রাসার বেতন পরিশোধ করার জন্য জানায়| একদিন পর ১০/০৪/২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৯.০০ ঘটিকার দিকে আব্দুল মানিক মাদ্রাসায় গিয়ে জানতে পারেন যে, তার ছেলে সেদিন সকাল আনুমানিক ১০.০০ ঘটিকার পর থেকে মাদ্রাসায় অনুপস্থিত রয়েছে| এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ আশপাশের সম্ভাব্য সকল স্থানে জাহিদ হোসেনকে খোঁজাখুঁজি শুরু করেন| কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি| পরবর্তীতে ১১/০৪/২০২৬ তারিখে শাহজাদপুর থানা পুলিশ একটি আবাদি জমি থেকে এক অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করে| খবর পেয়ে জাহিদ হোসেনের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি জাহিদ হোসেনের বলে শনাক্ত করেন| এ ঘটনায় নিহত জাহিদ হোসেনের চাচা বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় একটি এজাহার দায়ের করেন| এজাহারের ভিত্তিতে শাহজাদপুর থানায় মামলা নং- ২০, তারিখ ১২/০৪/২০২৬ খ্রি., ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড- ১৮৬০ রুজু হয়|

৩| মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রেরিত অধিযাচন পত্র প্রাপ্তির ভিত্তিতে র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার চকবাজার থানাধীন ঢাকেশ্বরী এলাকা হতে গতকাল ১৯/০৭/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ১৮.৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো: সামিউল ইসলাম শামীম (৩০), পিতা- মৃত দ্বীন ইসলাম,সাং- চরনরিনা, থানা- শাহাজাদপুর, জেলা- সিরাজগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়|

৪| গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়| র‌্যাব-১০ এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে| আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ|

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

শাহজাদপুরে মাদ্রাসাছাত্র জাহিদ হত্যা: রাজধানী থেকে র‍্যাব-১০ এর হাতে মূল আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x