ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

পাথরঘাটা থানা পরিদর্শনে বরগুনার পুলিশ সুপার

বরগুনা জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল করা, জবাবদিহিতা নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা, পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং বাহিনীর সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখার লক্ষ্যে জেলার প্রতিটি ইউনিট পরিদর্শনের কর্মসূচি গ্রহণ করেছেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা।

এই কর্মসূচির অংশ হিসেবে গত ১৯ জুলাই পাথরঘাটা থানা পরিদর্শন করেন তিনি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন। পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলীম পুলিশ সুপারকে স্বাগত জানান এবং থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং কর্মকর্তা-ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, আন্তরিকতা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সেবাপ্রত্যাশীদের সঙ্গে মানবিক আচরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে পাথরঘাটা থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা। তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণকে আরও উন্নত পুলিশি সেবা প্রদানে সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পাথরঘাটা থানা পরিদর্শনে বরগুনার পুলিশ সুপার

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x