ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

হামলা অব্যাহত থাকলে হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাস চলাচল বন্ধের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও আগ্রাসন চলতে থাকলে হরমুজ প্রণালি দিয়ে এক ফোঁটা তেল ও গ্যাসও পরিবহন করতে দেওয়া হবে না বলে সতর্কবার্তা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

সোমবার (২০ জুলাই) প্রকাশিত দ্য গার্ডিয়ান–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসির দাবি, মার্কিন সামরিক চাপের কারণে জর্ডানের ঝুঁকিপূর্ণ দক্ষিণাঞ্চলীয় পথ দিয়ে প্রবেশের সময় হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটে এবং জাহাজ দুটি সম্পূর্ণ অচল হয়ে পড়ে। তবে ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর নাম, কোন দেশের পতাকাবাহী ছিল, নাবিকদের পরিচয় বা হতাহতের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ। একই সঙ্গে রয়টার্সও এ ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কথিত আগ্রাসন অব্যাহত থাকলে আন্তর্জাতিক এই নৌপথ নৌযান চলাচলের জন্য নিরাপদ থাকবে না। পাশাপাশি পেট্রোকেমিক্যাল পণ্য, তেল কিংবা গ্যাস পরিবহনের ক্ষেত্রেও হরমুজ প্রণালি নিরাপদ থাকবে না বলে সতর্ক করা হয়েছে।

এ ছাড়া তেহরান যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীকে শিগগিরই একটি বড় ধরনের শাস্তিমূলক অভিযানের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। এ ঘোষণার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক নৌ চলাচল এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

হামলা অব্যাহত থাকলে হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাস চলাচল বন্ধের হুঁশিয়ারি ইরানের

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x