ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

লামায় বন্যায় ৯৫৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে প্রায় ২ হাজার কৃষক

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের ফসলি জমির চিত্র

লামায় বন্যায় ৯৫৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে প্রায় ২ হাজার কৃষক

আকস্মিক বন্যায় বান্দরবানের লামা উপজেলায় ৯৫৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উপজেলার প্রায় ২ হাজার কৃষক আর্থিক লোকসানের মুখে পড়েছেন।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত জমির মধ্যে ৬০ হেক্টর সম্পূর্ণ এবং ৮৩২ হেক্টর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সমতল এলাকার ক্ষতি: সমতলের ৪,৩৭৪ হেক্টর জমির মধ্যে ৫৪৭ হেক্টর বন্যাকবলিত হয়। 

আমন বীজতলা ২০ হেক্টর প্লাবিত হয়ে ৫ হেক্টর সম্পূর্ণ ও ৮.৪০ হেক্টর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত কৃষক ৩৯০ জন।

আউশ ২,০৪৬ হেক্টরের মধ্যে ১৬৭ হেক্টর আক্রান্ত। ২ হেক্টর সম্পূর্ণ ও ৪১.৭৫ হেক্টর আংশিক ক্ষতি। ক্ষতিগ্রস্ত কৃষক ৯৮ জন।

গ্রীষ্মকালীন সবজি ১,৩৩৬ হেক্টরের মধ্যে ২৩৪ হেক্টর আক্রান্ত। ৪৭ হেক্টর সম্পূর্ণ ও ৫৮.৫০ হেক্টর আংশিক ক্ষতি। ক্ষতিগ্রস্ত কৃষক ১,২৩০ জন।

এছাড়া ১২১ হেক্টর ফলবাগান ও ৫ হেক্টর অন্যান্য ফসল আংশিক ক্ষতিগ্রস্ত।

পাহাড়ি ও জুম এলাকার ক্ষতি:

১২,২৯৩ হেক্টরের মধ্যে ৪০৮ হেক্টর আক্রান্ত। সম্পূর্ণ ক্ষতি না হলেও ১.৭৫ হেক্টর আংশিক ক্ষতিগ্রস্ত।

জুম ৩০০ হেক্টরের মধ্যে ২.৫০ হেক্টর আংশিক ক্ষতি।

আদা ৩০ হেক্টরের মধ্যে ১.৮৫ হেক্টর ও হলুদ ২৮ হেক্টরের মধ্যে ২.৪০ হেক্টর আংশিক ক্ষতি।

৫০ হেক্টর পাহাড়ি ফলবাগানের মধ্যে ৫ হেক্টর আংশিক ক্ষতিগ্রস্ত।

এ বিষয়ে লামা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোছা: শাকিলা আক্তার বলেন, "আকস্মিক বন্যায় কৃষকদের এই ক্ষতি পুষিয়ে নিতে সরকারি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির চূড়ান্ত তালিকা তৈরির কাজ চলমান রয়েছে।"

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

লামায় বন্যায় ৯৫৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে প্রায় ২ হাজার কৃষক

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x