ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

৪৮ ঘণ্টায় ১০ জেলায় বন্যার শঙ্কা, উত্তরাঞ্চলের কয়েকটি এলাকা প্লাবিত হতে পারে

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ১০ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে উত্তরাঞ্চলের কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) প্রকাশিত বন্যা তথ্যকেন্দ্রের সতর্কবার্তায় বলা হয়, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা, ধরলা, সুরমা-কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর প্রভাবে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় বন্যার ঝুঁকি তৈরি হতে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, একই সময়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নওগাঁ ও নাটোর জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ভারতের আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের উজান এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এর ফলে সংশ্লিষ্ট নদ-নদীর পানি দ্রুত বাড়ার সম্ভাবনা রয়েছে।

বন্যা তথ্যকেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে হালদা নদীর পানি কিছুটা কমেছে এবং মাতামুহুরী নদীর পানি স্থিতিশীল রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় এসব নদীর পানিও বাড়তে পারে এবং পরবর্তী দুই দিনে তা আরও দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

৪৮ ঘণ্টায় ১০ জেলায় বন্যার শঙ্কা, উত্তরাঞ্চলের কয়েকটি এলাকা প্লাবিত হতে পারে

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x