ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

আদালতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুলিশের হাতে গ্রেফতার

ঠাকুরগাঁও জেলাধীন ভূল্লী থানা পুলিশের বিশেষ অভিযানে আদালতে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল রবিবার রাত আনুমানিক ৮ ঘটিকায় ভূল্লী থানাধীন দেবীপুর ইউনিয়নে ভূল্লী থানার এ.এস.আই মোঃ মাসুদ রানা, এ.এস.আই মোঃ রফিকুল ইসলাম, এ.এস.আই মধুসূদন রায় এবং সঙ্গীয় পুলিশ ফোর্স সমন্বয়ে পরিচালিত অভিযানে আদালতের মামলা নং- জি.আর.-২০১/১৮ এর দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ খলিলুর রহমান (খলিল), পিতা: মৃত ইমান আলী, গ্রাম- খলিশাকুড়ী, ইউনিয়ন- দেবীপুর, থানা- ভূল্লী, জেলা- ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আদালতের রায়ের পর দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে ভূল্লী থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভূল্লী থানার দ্বিতীয় কর্মকর্তা এস.আই আব্দুল হালিম জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

আদালতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুলিশের হাতে গ্রেফতার

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x