সোমবার (২০ জুলাই) নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা উদ্ধার, একটি জিপ গাড়ি জব্দ এবং দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করার সাফল্যের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে।
এ উপলক্ষে নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ. ন. ম. ইমরান খাঁন এবং বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুজ্জামানের হাতে অর্থ পুরস্কার তুলে দেন।
জেলা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নোয়াখালী জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও একই পেশাদারিত্ব, দৃঢ়তা ও নিষ্ঠার সঙ্গে অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন