ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

মিরপুরে আতশবাজির বিস্ফোরণে দগ্ধ ৪ যুবক

মিরপুরে আতশবাজির বিস্ফোরণে দগ্ধ ৪ যুবক
মিরপুরে আতশবাজির বিস্ফোরণে দগ্ধ ৪ যুবক

রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন সিটি ক্লাব এলাকায় আতশবাজির আগুনে চার যুবক দগ্ধ হয়েছেন। আহতরা হলেন— মো. সাকিব (২১), রিফাত (২০), সজীব (২২) ও তাহসিন (২২)।

রোববার (১৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাত ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে তাহসিন, সজীব ও রিফাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে সাকিব এখনও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া মো. আরাফাত জানান, রাতে মিরপুরের সিটি ক্লাব এলাকায় আতশবাজি ফোটানোর সময় হঠাৎ আগুন লেগে চারজন দগ্ধ হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও জানান, দগ্ধ সাকিব মিরপুরের একটি কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাসা মিরপুর-১২ নম্বর এলাকায়। অপর তিনজন— তাহসিন, সজীব ও রিফাতের বাসাও একই এলাকায়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মিরপুর থেকে আতশবাজির আগুনে দগ্ধ চারজন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে সাকিবের দুই পা দগ্ধ হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে আতশবাজির বিস্ফোরণে দগ্ধ ৪ যুবক

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত
মিরপুরে আতশবাজির বিস্ফোরণে দগ্ধ ৪ যুবক
0:00 0:00
1.0x