সোমবার (২০ জুলাই) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট মনপুরার উদ্যোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফের নেতৃত্বে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা কয়েক দিনের জোয়ারে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে পুরো গুচ্ছগ্রাম প্লাবিত হয়েছে। এতে অন্তত ৬০টি পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেক ঘরবাড়িতে কোমরসমান পানি ওঠায় রান্নাবান্না, বিশুদ্ধ পানির সংকট, শিশুদের পড়াশোনা এবং স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বাধ্য হয়ে অনেক পরিবার ঘরের উঁচু স্থানে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছে।
এমন পরিস্থিতিতে কোস্ট গার্ডের মনপুরা কন্টিনজেন্ট ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়ে তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেয়। এ সময় কোস্ট গার্ড সদস্যরা দুর্গত মানুষের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।
ত্রাণ পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই সময়ে সরকারি বাহিনীর এমন মানবিক উদ্যোগ তাদের জন্য অনেক স্বস্তির। তবে বারবার জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার কারণে স্থায়ী সমাধানের লক্ষ্যে গুচ্ছগ্রামটি দ্রুত নিরাপদ স্থানে স্থানান্তরের দাবি জানান তারা।
বাংলাদেশ কোস্ট গার্ডের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাহিনীর মানবিক দায়িত্বের অংশ। দুর্যোগকবলিত মানুষের প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন