ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

বোদায় এনসিপির পথসভা স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রস্তুতির ইঙ্গিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলায় এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় বোদা শহীদ মিনার চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।

পথসভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বোদা উপজেলা এনসিপির আহ্বায়ক আসাদ শিশির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী। এছাড়া বক্তব্য রাখেন উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, ডা. আতিক মাহমুদ এমপিসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক সংস্কার এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন। এ সময় তারা অভিযোগ করেন, গণভোটের গণরায়কে বিএনপি উপেক্ষা করেছে। তাদের দাবি, বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না। একই সঙ্গে বক্তারা মন্তব্য করেন, রাষ্ট্র সংস্কারের উদ্যোগের প্রতি অনীহা থেকেই বিএনপি একদলীয় শাসনব্যবস্থার মানসিকতা লালন করছে।

সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বোদা উপজেলা এনসিপির আহ্বায়ক আসাদ শিশিরকে দলীয় প্রার্থী হিসেবে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় নেতারা তার পক্ষে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানান।

পথসভায় এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নেতারা সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি দলীয় কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বোদায় এনসিপির পথসভা স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রস্তুতির ইঙ্গিত

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x