ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

আজ কর্নেল তাহের বীরউত্তমের ৫০তম হত্যাদিবস দেশব্যাপী জাসদের নানা কর্মসূচি

মহান মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার, বীরউত্তম কর্নেল আবু তাহেরের ৫০তম হত্যাদিবস আজ মঙ্গলবার (২১ জুলাই)। দিবসটি উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মহান মুক্তিযুদ্ধের এই বীর সেনানী, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থানের অন্যতম নেতা এবং জাসদের শীর্ষ নেতা কর্নেল আবু তাহের বীরউত্তমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হবে।

কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ভোর ৮টায় জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সকাল সাড়ে ১০টায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।

এছাড়া বিকেল ৪টায় রাজধানীর কর্নেল তাহের মিলনায়তনে জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং কর্নেল তাহেরের জীবন, সংগ্রাম ও অবদান তুলে ধরবেন।

একই সঙ্গে জাসদের জেলা ও উপজেলা কমিটিগুলো নিজ নিজ এলাকায় কর্নেল তাহেরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভার আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

আজ কর্নেল তাহের বীরউত্তমের ৫০তম হত্যাদিবস দেশব্যাপী জাসদের নানা কর্মসূচি

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x