রাজধানীতে নিয়মিত অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৩৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪৩টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩১ জন, লালবাগ বিভাগ থেকে ১৯ জন, ওয়ারী বিভাগ থেকে ৩৫ জন, মতিঝিল বিভাগ থেকে ২৯ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৮ জন, মিরপুর বিভাগ থেকে ৯৩ জন, গুলশান বিভাগ থেকে ৩৬ জন, উত্তরা বিভাগ থেকে ৩২ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট থেকে ২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৪ জনকে গ্রেফতার করেছে।
অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩ হাজার ৩৫৬ পিস ইয়াবা, ১৪ কেজি ৫২০ গ্রাম গাঁজা, ৯৯ বোতল বিদেশি মদ, ৬৩টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট, চারটি চাকু, ৮০টি সিমকার্ড, পাঁচটি মোবাইল চার্জার, দুটি মাল্টিপ্লাগ উদ্ধার করা হয়েছে। এছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন