ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

দিল্লিমুখী কৃষকদের যাত্রা ঘিরে নতুন চাপে মোদি সরকার

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দিল্লিমুখী কৃষকদের যাত্রা ঘিরে নতুন চাপে মোদি সরকার
দিল্লিমুখী কৃষকদের যাত্রা ঘিরে নতুন চাপে মোদি সরকার

দিল্লিতে একদিকে তরুণদের আন্দোলন এবং অন্যদিকে কৃষকদের নতুন কর্মসূচিকে কেন্দ্র করে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার নতুন চাপের মুখে পড়েছে।

ভারত-যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিরোধিতা জানিয়ে ‘কিষাণ মহাপঞ্চায়েতে’ অংশ নিতে পাঞ্জাব থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করা হাজারো কৃষককে মঙ্গলবার (২১ জুলাই) পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে আটকে দেয় হরিয়ানা পুলিশ। কৃষকদের অভিযোগ, রাজধানীতে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণের সাংবিধানিক অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে।

প্রশাসনের এ পদক্ষেপে ২০২৪ সালের কৃষক আন্দোলনের সময় দিল্লির সীমান্তজুড়ে নেওয়া কঠোর নিরাপত্তা ব্যবস্থার স্মৃতি আবারও আলোচনায় এসেছে। জানা গেছে, শম্ভু সীমান্তে পৌঁছানোর পর পাঞ্জাব থেকে আসা কৃষকদের সামনে ব্যারিকেড বসিয়ে তাদের অগ্রযাত্রা বন্ধ করে দেওয়া হয়। তবে আন্দোলনকারীদের অভিযোগ, হরিয়ানার বিভিন্ন এলাকা থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করা কৃষকদের একই ধরনের বাধার মুখে পড়তে হয়নি।

দিল্লিতে প্রবেশের সুযোগ না পেয়ে পাঞ্জাবের কৃষকেরা শম্ভু সীমান্তেই অবস্থান কর্মসূচি শুরু করেন। তাদের ভাষ্য, এটি সংঘাত সৃষ্টির কোনো কর্মসূচি নয়; বরং নিজেদের দাবি তুলে ধরার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন।

বিকেইউ (শহীদ ভগত সিং)-এর নেতা তেজবীর সিং অভিযোগ করেন, হরিয়ানা পুলিশ পাঞ্জাবের সীমানার ভেতর পর্যন্ত এসে ব্যারিকেড স্থাপন করেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, এ বিষয়ে পাঞ্জাব সরকার কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।

এদিকে কৃষকদের এই কর্মসূচির মধ্যেই দিল্লিতে চলমান রয়েছে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোমবার সংসদ অভিমুখে পদযাত্রা শুরু করে সংগঠনটি। পুলিশি বাধা ও সংঘর্ষের পর রাজধানীর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরপর দুটি বড় আন্দোলন দিল্লির রাজনৈতিক অঙ্গনে নতুন চাপ তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণদের প্রতিবাদ এবং কৃষকদের অসন্তোষ একই সময়ে তীব্র হওয়ায় কেন্দ্রীয় সরকারের জন্য পরিস্থিতি সামাল দেওয়া আরও কঠিন হয়ে উঠতে পারে।

বিশেষ করে কৃষি, শিক্ষা ও বাণিজ্যনীতি—এই তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুকে কেন্দ্র করে একযোগে ক্ষোভ তৈরি হওয়ায় আগামী দিনগুলোতে দিল্লির রাজনীতিতে এর প্রভাব পড়তে পারে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দিল্লিমুখী কৃষকদের যাত্রা ঘিরে নতুন চাপে মোদি সরকার

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x