নওগাঁর আত্রাই থানা পুলিশের পৃথক অভিযানে দুই মাদকসেবীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (গতকাল) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে হাতেনাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার ভর তেঁতুলিয়া গ্রামের মোঃ হাফিজুর রহমানের ছেলে মোঃ হাবিবুর রহমান (৩০) এবং সাহাগুলা গ্রামের মোঃ মুজিবর রহমানের ছেলে মোঃ সাগর (৩০)।
গ্রেপ্তারের পর তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে নির্দিষ্ট মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
অন্যদিকে, পুলিশ অপর এক অভিযানে উপজেলার জাত আমরুল এলাকায় অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদসহ ১ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন—জাত আমরুল গ্রামের মৃত নন্দলালের ছেলে বিশ্বনাথ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। চোলাই মদসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন