ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

জাহাজবাড়ি হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে ‘জঙ্গি নাটক সাজিয়ে’ ৯ তরুণকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠনের আবেদন করেছে প্রসিকিউশন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আবেদন উপস্থাপন করা হয়। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম। শুনানিতে তিনি আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ তুলে ধরে আদালতের কাছে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানান।

পরে আসামিপক্ষ শুনানির জন্য সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল আগামী ২ আগস্ট পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন।

মামলাটিতে গ্রেপ্তার হওয়া দুই আসামি হলেন সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া। এদিন তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এ মামলায় পলাতক আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় এবং তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

জাহাজবাড়ি হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x