ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

এমপি গাজী নজরুলকে ঘিরে ভাইরাল ভিডিও, ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জেলা জামায়াতের

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সোমবার রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে আলোচনার বিষয় হয়ে ওঠে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও সিসিটিভি ফুটেজের বিভিন্ন অংশে এক তরুণীর সঙ্গে এমপি গাজী নজরুল ইসলামকে একই কক্ষে দেখা যায়। ভিডিওর একটি অংশে তাকে মোবাইল ফোনে কথা বলতে এবং অন্য একটি অংশে ওই নারীর সঙ্গে অন্তরঙ্গ পরিবেশে বসে থাকতে দেখা যায় বলে ফুটেজে প্রতীয়মান হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে এমপি গাজী নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান বলেন, ভিডিওটি তাদের নজরে এসেছে। তাঁর ভাষ্য, এমপি গাজী নজরুল ইসলাম জানিয়েছেন, ভিডিওতে থাকা নারী তাঁর দ্বিতীয় স্ত্রী। তিনি আরও দাবি করেন, প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এ বিয়ে হয়েছে। তবে ভিডিওটি কীভাবে প্রকাশ্যে এসেছে, সেটি তারা খতিয়ে দেখছেন।

বিয়ের সময় সম্পর্কে জানতে চাইলে মাওলানা আজিজুর রহমান বলেন, নির্দিষ্ট তারিখ জানা না থাকলেও তাদের তথ্য অনুযায়ী বিয়েটি বেশ কিছুদিন আগে সম্পন্ন হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

এমপি গাজী নজরুলকে ঘিরে ভাইরাল ভিডিও, ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জেলা জামায়াতের

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x