ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, সাড়ে ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের রেললাইন অবরোধের কারণে প্রায় সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে শিক্ষার্থীদের অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে এবং শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফুরকান উদ্দিনকে ট্রেনে মারধরের অভিযোগে অভিযুক্ত টিকিট পরীক্ষক (টিটিই) সুমনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ চার দফা দাবিতে শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করেন।

পরে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত জরুরি সভায় শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে সিদ্ধান্ত হয়। সভায় অভিযুক্ত টিটিই সুমনকে সাময়িক বরখাস্ত এবং ঘটনার তদন্তে দুটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, রেলওয়ে কর্তৃপক্ষের অধীনে একটি তদন্ত কমিটি ঘটনার অভ্যন্তরীণ বিষয় তদন্ত করবে। অপর কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকবেন। এই কমিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে।

এ ছাড়া ভুক্তভোগী শিক্ষার্থীকে রেলওয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে তিনি চাইলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসা নিতে পারবেন। পাশাপাশি গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে আসা আন্তঃনগর ট্রেনগুলোর স্টপেজ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোর বিষয়ে প্রশাসন ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। গঠিত তদন্ত কমিটিগুলো নিরপেক্ষভাবে কাজ করবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে—এমন আশ্বাস পাওয়ার পর শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, সাড়ে ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x