ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ ১ জন গ্রেফতার

পুলিশ সুপার, নওগাঁ মহোদয়ের দিকনির্দেশনায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২০ (বিশ) লিটার চোলাই মদসহ ০১ জন আসামিকে গ্রেফতার করেছে।

অদ্য ২১/০৭/২০২৬ খ্রিঃ তারিখে নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার ৪নং নিয়ামতপুর ইউনিয়নের সাংশৈল গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। সন্ধ্যা আনুমানিক ১৯:০০ ঘটিকায় পরিচালিত এ অভিযানে অবৈধ মাদকদ্রব্য চোলাই মদসহ বাসকি (২৬), পিতা—মৃত হাকিম বাসকি, সাং—সাংশৈল, থানা—নিয়ামতপুর, জেলা—নওগাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে সর্বমোট ২০ (বিশ) লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি অবৈধভাবে চোলাই মদ তৈরি, মজুদ এবং বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার ও বিক্রয় প্রতিরোধে নিয়ামতপুর থানা পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১টি মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২২ জুলাই ২০২৬

নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ ১ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x