ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভায় তিনতলা ভবন ও সংবিধান সংশোধন নিয়ে আলোচনা

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ক্লাবের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রেসক্লাবের প্রস্তাবিত তিনতলা ভবনের নির্মাণ অগ্রগতি, সংবিধানের সংশোধন ও সাংবাদিকদের কল্যাণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ।

সভার শুরুতে পূর্ববর্তী মাসিক সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। এরপর সংগঠনের সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

বক্তারা সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবকে একটি আধুনিক, দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং জনস্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভা শেষে সংগঠনের ঐক্য, পেশাগত মর্যাদা এবং সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে সবাই একযোগে কাজ করার অঙ্গীকার করেন।

এছাড়া বক্তব্য রাখেন সহ-সভাপতি মাহমুদুল হক বাহাদুর ও ইফসান খান ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন টুক্কু, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুস, দপ্তর ও প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, তথ্য ও পাঠাগার সম্পাদক সানজিদা আক্তার রুনা, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাহীন এবং নির্বাহী সদস্য আব্দুল হামিদ ও মোহাম্মদ তৈয়ব উল্লাহ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২২ জুলাই ২০২৬

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভায় তিনতলা ভবন ও সংবিধান সংশোধন নিয়ে আলোচনা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x