পুলিশ সুপার, নওগাঁ-এর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পত্নীতলা থানা পুলিশ ৬৫ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে পত্নীতলা থানাধীন মাটিন্দর ইউনিয়নের শশাইল বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় শশাইল বাজারে জনৈক মো. ইছাহাকের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মো. শাহিন আলম (২৫) নামে এক যুবককে আটক করা হয়।
আটক মো. শাহিন আলম নওগাঁ জেলার পত্নীতলা থানার দক্ষিণ কাজীপাড়া (মাটিন্দর) গ্রামের মো. আবুল খালেকের ছেলে। অভিযানকালে তার হেফাজত থেকে ৬৫ (পঁয়ষট্টি) পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্যের সঙ্গে জড়িত কি না, সে বিষয়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত করা হচ্ছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
এ ঘটনায় আটক মো. শাহিন আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পত্নীতলা থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া নেওয়া হয়েছে।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন