ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন মামদানি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিকঅপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেফতারি পরোয়ানাকে সমর্থন করলেও তা কার্যকর করার আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটি প্রশাসনের নেই বলে জানিয়েছেন শহরটির মেয়র জোহরান মামদানি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, নেতানিয়াহুকে তিনি ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যার স্থপতি’ হিসেবে বিবেচনা করেন।

মামদানি জানান, নেতানিয়াহু নিউইয়র্কে এলে আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা সম্ভব কি না, সে বিষয়ে তার প্রশাসন প্রযোজ্য আইন অনুযায়ী বিস্তারিত পর্যালোচনা করেছে। তবে সেই পর্যালোচনায় দেখা গেছে, এ ধরনের আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের এখতিয়ার শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বা ফেডারেল সরকারের হাতে রয়েছে।

তবে আইনি সীমাবদ্ধতার কথা উল্লেখ করলেও তিনি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু বা অন্য কোনো অভিযুক্ত যুদ্ধাপরাধীকে নিউইয়র্ক সিটিতে স্বাগত জানানো হবে না।

এর আগে মামদানি জানিয়েছিলেন, তিনি নেতানিয়াহুকে গ্রেফতারের বিষয়টি বিবেচনা করছেন। তার সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র সফরের সময় ইসরাইলি প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হবে না। ট্রাম্পের ওই মন্তব্যের পরই মামদানি নতুন এই অবস্থান তুলে ধরেন।

উল্লেখ্য, গাজায় ইসরাইলের অভিযানে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালে হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২২ জুলাই ২০২৬

নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন মামদানি

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x