ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

মিছিলের প্রস্তুতির সময় অস্ত্রসামগ্রী ও ব্যানারসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী আটক

বাগেরহাট পৌরসভার রেলরোডসংলগ্ন মাইক্রোস্ট্যান্ড এলাকায় সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৭ জন সক্রিয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার, ১৫টি বাঁশ ও কাঠের লাঠি এবং মাস্কভর্তি একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় অভিযান চালায় বাগেরহাট সদর মডেল থানা পুলিশ। অভিযানে ১৭ জনকে আটক করা হয়। পরে একই দিন রাতে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সূত্র জানায়, পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ৪০ থেকে ৪২ জনের একটি দল সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান দিতে দিতে পালানোর চেষ্টা করে। এ সময় ঘটনাস্থল থেকে ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের হেফাজত থেকে একটি ব্যানার, ১৫টি বাঁশ ও কাঠের লাঠি এবং মাস্কভর্তি একটি ট্রাভেল ব্যাগ জব্দ করা হয়।

এজাহারভুক্ত তিনজনসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার হওয়া ও পলাতক আসামিরা বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমে বাধা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে এ ষড়যন্ত্রমূলক সমাবেশের আয়োজন করেছিল।

গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত)-এর সংশ্লিষ্ট ধারায় বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মিছিলের প্রস্তুতিকালে ১৭ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। আদালতে হাজির করার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২২ জুলাই ২০২৬

মিছিলের প্রস্তুতির সময় অস্ত্রসামগ্রী ও ব্যানারসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী আটক

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x