ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

কিশোরগঞ্জের কৃতি সন্তান সারোয়ার মুর্শেদ শামীম এসএমপির নতুন কমিশনার

বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি পুলিশ সদর দপ্তরের ডিআইজি (লজিস্টিকস) পদ থেকে এসএমপির পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

সারোয়ার মুর্শেদ শামীম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার ইন্দুরদিয়া গ্রামের সন্তান। তিনি মরহুম মোরশেদ উদ্দিনের পুত্র। তাঁর মাতুলালয় কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার বেথইর গ্রামে। তিনি মরহুম রইস উদ্দিন মাস্টারের নাতি এবং রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি মাহমুদুল ইসলামের ভাগ্নে। তাঁর এই নিয়োগে বাজিতপুর, কটিয়াদীসহ সমগ্র কিশোরগঞ্জে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

২০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার মুর্শেদ শামীম সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মদক্ষতা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশের অন্যতম সম্মানজনক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) অর্জন করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতির আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি), পুলিশ টেলিকম, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক, দিনাজপুর জেলার পুলিশ সুপার (এসপি) এবং বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন।

২০২১ সালের জানুয়ারিতে তিনি উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদ থেকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি লাভ করেন। পরে পুলিশ সদর দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে ডিআইজি (লজিস্টিকস) হিসেবে কর্মরত ছিলেন।

দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও পেশাগত দক্ষতার কারণে তাঁর এই নিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে সিলেট মেট্রোপলিটন পুলিশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবার মান আরও উন্নত হবে।

কিশোরগঞ্জের এই কৃতি পুলিশ কর্মকর্তার নতুন দায়িত্ব গ্রহণে জেলার সর্বস্তরের মানুষ তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২২ জুলাই ২০২৬

কিশোরগঞ্জের কৃতি সন্তান সারোয়ার মুর্শেদ শামীম এসএমপির নতুন কমিশনার

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x