পোরশা (নওগাঁ), ২২ জুলাই: প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৫–২৬ অর্থবছরে পোরশা উপজেলার স্কুল, কলেজ ও প্রাথমিক স্তরের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ এবং বাইসাইকেল তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, সরকারের এ উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করবে এবং বিশেষ করে দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত যাতায়াতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠিত শিক্ষক, অভিভাবক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা প্রশাসন, পোরশা, নওগাঁ।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন