ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ নাসিরুদ্দিন শাহ

দিল্লির ঐতিহাসিক জন্তর মন্তরে পরীক্ষা দুর্নীতি (NEET প্রশ্নফাঁস) ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবীণ বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক আবেগঘন ভিডিও বার্তায় তিনি শিক্ষার্থীদের ওপর চালানো নির্যাতনকে ‘জুলুম’ হিসেবে উল্লেখ করেন।

গত ২০ জুলাই ‘চলো সংসদ’ কর্মসূচিকে ঘিরে দিল্লিতে সংঘর্ষের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিজের অবস্থান তুলে ধরেন এই বর্ষীয়ান অভিনেতা। ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে শিক্ষার্থীদের ওপর সহিংসতার ঘটনায় তাকে আবেগাপ্লুত ও ক্ষুব্ধ দেখা যায়।

ভিডিও বার্তায় নাসিরুদ্দিন শাহ বলেন, “আমার হৃদয় ভারাক্রান্ত। আমাদের তরুণদের ওপর এমন নির্যাতন দেখে আমার রক্ত ফুটছে। মুখোশ পরে হাতে লাঠি নিয়ে যারা আমাদের সন্তানদের ওপর হামলা চালিয়েছে, তারা আমাকে যুক্তরাষ্ট্রের মুখোশধারী এজেন্টদের কথা মনে করিয়ে দেয়।”

হামলায় জড়িতদের উদ্দেশে তিনি আরও বলেন, “অন্তত নিজেদের সন্তানদের কথা ভাবুন। মনে রাখবেন, একদিন আপনাদেরও এর পরিণতির মুখোমুখি হতে হবে।”

তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আন্দোলনরত শিক্ষার্থীদের সাহস হারাতে নিষেধ করেন তিনি। তাদের উদ্দেশে নাসিরুদ্দিন শাহ বলেন, “আমি শিক্ষার্থীদের বলব, আশা হারাবেন না। কোটি মানুষের সহানুভূতি ও সমর্থন আপনাদের সঙ্গে রয়েছে। আপনারা আন্দোলন চালিয়ে যান। দেশের তরুণদের ওপর আমার সবসময় আস্থা ছিল, আর এই আন্দোলন সেই বিশ্বাসকে আরও শক্ত করেছে। আমরা আপনাদের পাশে আছি।”

উল্লেখ্য, সম্প্রতি দিল্লিতে ‘চলো সংসদ’ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও সহিংস আচরণের অভিযোগ ঘিরে ভারতজুড়ে প্রতিবাদের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মুম্বাই প্রশাসনও কয়েকটি এলাকায় সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২২ জুলাই ২০২৬

ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ নাসিরুদ্দিন শাহ

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x