ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

চাকরি বার্তা

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগে নতুন নির্দেশনা

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত পদে নিয়োগের সুপারিশ কার্যক্রম পরিচালনার নির্দেশনা সংশোধন করে নতুন পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে ২০২৫ সালে জারি করা একটি পরিপত্র বাতিল করে ২০২৪ সালের নির্দেশনার অধিকাংশ বিধান বহাল রাখা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে প্রকাশিত পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্রে বলা হয়েছে, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজ এবং স্নাতক (পাস) কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর জারি করা পরিপত্র আর কার্যকর থাকবে না। তবে ২০২৪ সালের ১০ জানুয়ারির নির্দেশনার ২.৪ ধারার ‘ক’, ‘খ’ ও ‘গ’-এ বর্ণিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগসংক্রান্ত অংশ বাদে বাকি সব নির্দেশনা বহাল থাকবে।

বহাল রাখা পদগুলোর মধ্যে রয়েছে ট্রেড অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, গবেষণাগার ও ল্যাব সহকারী, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, নৈশ প্রহরী, আয়া এবং অফিস সহায়ক।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন পরিপত্র কার্যকর হওয়ার পর এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের সুপারিশ কার্যক্রম সংশোধিত এই নির্দেশনা অনুসারেই পরিচালিত হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগে নতুন নির্দেশনা

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x