নেত্রকোনার মদন পৌর সদরের বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের আমন ধানের বীজ বিতরণ করেছেন সমাজসেবক, মদন পৌর নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী, মদন পৌর যুবদলের সাবেক সদস্য সচিব, নেত্রকোনা জেলা যুবদলের সদস্য এবং বারবার কারা নির্যাতিত মেয়র পদপ্রার্থী মো. এনামুল হক।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে জাহাঙ্গীরপুর কোর্ট বিল্ডিং সংলগ্ন পুরাতন সিলেট বাসস্ট্যান্ড এলাকায় তার নিজস্ব অর্থায়নে এ বীজ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় মদন পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কৃষকদের হাতে উন্নত জাতের আমন ধানের বীজ বিনামূল্যে তুলে দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের কৃষি উৎপাদনে উৎসাহিত করা এবং উন্নত জাতের ধানের চাষ সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময় উপস্থিত কৃষকরা বিনামূল্যে বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে স্বাগত জানান।
বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব পত্রিকার মদন উপজেলা প্রতিনিধি মো. মোশারফ হোসেন বাবুল, দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার মদন প্রতিনিধি মো. আলম খান, মাসিক কালের নতুন সংবাদ পত্রিকার মদন প্রতিনিধি মো. আব্দুর রশিদ খান, বাংলাদেশ প্রেস ক্লাব মদন উপজেলা শাখার সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, স্থানীয় নেতৃবৃন্দ এবং কৃষি কাজে সম্পৃক্ত অসংখ্য কৃষক।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কৃষি খাতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন। কর্মসূচি শেষে আগত কৃষকদের মাঝে পর্যায়ক্রমে উন্নত মানের আমন ধানের বীজ বিতরণ করা হয়।

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন