ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

ধর্ম

মন্দিরভিত্তিক ব্যতিক্রমধর্মী বিবাহ উপলক্ষে সারারাত গীতা পাঠ ও ধর্মীয় সংগীতের আয়োজন

সনাতন ধর্মীয় ঐতিহ্য, আধ্যাত্মিক মূল্যবোধ ও ভক্তিমূলক সংস্কৃতিকে ধারণ করে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী চক্রশালা শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমে আগামী ৩ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশিষ্ট গীতা পাঠক ও সংগীতশিল্পী শ্রী মিশন দত্ত সপু এবং শ্রীমতী রিম্পা দাশ গুপ্তার শুভ বিবাহ অনুষ্ঠান। ব্যতিক্রমধর্মী এই মন্দিরভিত্তিক বিবাহকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা।

আয়োজক সূত্রে জানা গেছে, বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে সারারাতব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ পাঞ্চজন্য গীতা পাঠক ও যন্ত্রশিল্পী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি দেশের বিভিন্ন উপজেলা শাখার গীতা পাঠক, যন্ত্রশিল্পী ও ভক্তিমূলক সংগীতশিল্পীরা অংশ নেবেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে একটানা শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, ভজন, কীর্তন এবং ধর্মীয় সংগীত পরিবেশনা। এসব আয়োজনের মাধ্যমে পুরো মন্দির প্রাঙ্গণে এক আধ্যাত্মিক ও ভক্তিময় পরিবেশ সৃষ্টি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে গীতা অনুরাগী, সনাতন ধর্মাবলম্বী, ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী ও সুধীজন অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এতে ধর্মীয় এ আয়োজন একটি বৃহৎ মিলনমেলায় পরিণত হবে বলে মনে করছেন আয়োজকরা।

আয়োজক পরিষদের পক্ষ থেকে সকল গীতা পাঠক, যন্ত্রশিল্পী, ভক্তবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে উপস্থিত থেকে নবদম্পতির জন্য আশীর্বাদ প্রার্থনা এবং ধর্মীয় এ আয়োজন সফল করার আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের বিশ্বাস, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, ভক্তিমূলক সংগীত এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিতব্য এই মন্দিরভিত্তিক বিবাহ অনুষ্ঠান সনাতন ধর্মীয় সংস্কৃতি ও মূল্যবোধকে আরও সমৃদ্ধ করবে এবং সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মন্দিরভিত্তিক ব্যতিক্রমধর্মী বিবাহ উপলক্ষে সারারাত গীতা পাঠ ও ধর্মীয় সংগীতের আয়োজন

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x