ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

আলীকদমে ৫ ওষুধের দোকানে ১৭ হাজার টাকা জরিমানা

আলীকদমে ঔষধের দোকানে অভিযান

জনস্বাস্থ্যের সঙ্গে কোনো আপস নয়—এই বার্তা নিয়ে বান্দরবানের আলীকদমে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার ২২ জুলাই দুপুর সাড়ে ১টা থেকে বিকেল ৪টা ১০ মিনিট পর্যন্ত আলীকদম চৌমুহনী মোড় ও বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম। অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি ওষুধের দোকানকে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে আরও ১০ থেকে ১২ জন ক্ষুদ্র ওষুধ ব্যবসায়ীকে ভবিষ্যতে আইন লঙ্ঘন না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযানে কক্সবাজার ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার কাজী মোহাম্মদ ফরহাদ এবং আলীকদম থানার এসআই আব্দুস ছালামের নেতৃত্বাধীন টিম সহযোগিতা করে। মোবাইল কোর্টে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুযায়ী বিভিন্ন অনিয়ম পাওয়ায় অপরাধের গুরুত্ব বিবেচনায় প্রতিষ্ঠানভেদে জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে আহমদিয়া মেডিকেল হলকে ২ হাজার টাকা, নোমান মেডিকোকে ১ হাজার ৫০০ টাকা, জসিম ফার্মেসিকে ১ হাজার টাকা, ইসলামিয়া ফার্মেসিকে ২ হাজার ৫০০ টাকা এবং মাতামুহুরী মেডিকোকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে সর্বমোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ ও মানসম্মত ওষুধ বিক্রি নিশ্চিত করা এবং আইন মেনে ব্যবসা পরিচালনার স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত চলবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

আলীকদমে ৫ ওষুধের দোকানে ১৭ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x