ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

জ্বালানি তেলের সংকট, নাকি গুজব? ঠাকুরগাঁওয়ে পেট্রোল পাম্পে বাইকারদের দীর্ঘ লাইন

ঠাকুরগাঁও শহর ও আশপাশের বিভিন্ন পেট্রোল পাম্পে মঙ্গলবার বৃষ্টির মধ্যেও মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সম্ভাব্য জ্বালানি তেলের সংকটের গুজবের জেরে অনেকেই আগাম তেল সংগ্রহ করতে পাম্পে ভিড় করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিভিন্ন পেট্রোল পাম্পে অপেক্ষমাণ মোটরসাইকেল চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, আগামীকাল থেকে দেশে জ্বালানি তেলের সরবরাহে সংকট দেখা দিতে পারে—এমন খবর ছড়িয়ে পড়ায় তারা আগেভাগেই তেল সংগ্রহ করতে এসেছেন। তাদের আশঙ্কা, যদি সরবরাহে কোনো সমস্যা দেখা দেয়, তাহলে কর্মজীবী মানুষের দৈনন্দিন চলাচল ও পেশাগত কাজে বিঘ্ন ঘটতে পারে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় অবস্থিত হানিফ ফিলিং স্টেশনের ব্যবস্থাপকের সঙ্গে কথা হলে তিনি সম্ভাব্য সংকটের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। তিনি জানান, তাদের কাছে এখন পর্যন্ত স্বাভাবিকভাবেই জ্বালানি সরবরাহ আসছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকেও কোনো সংকটের বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি।

এদিকে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকেও জ্বালানি তেলের সংকট সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়দের অনেকে মনে করছেন, বিষয়টি গুজবও হতে পারে। তবে গুজবের কারণেই অনেক মানুষ প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি সংগ্রহের চেষ্টা করছেন, যার ফলে পাম্পগুলোতে অস্বাভাবিক ভিড় সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত দেশে জ্বালানি তেলের সংকটের বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। তাই গুজবে কান না দিয়ে শুধুমাত্র নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুসরণ করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

জ্বালানি তেলের সংকট, নাকি গুজব? ঠাকুরগাঁওয়ে পেট্রোল পাম্পে বাইকারদের দীর্ঘ লাইন

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x