ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত 'স্বপন বাহিনী'র প্রধান স্বপন ব্যাপারী (৫০) ওরফে স্বপন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুর ৩ টা পর্যন্ত মনপুরা থানার কাজিরচর সংলগ্ন মাছের ঘাট বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি দেশীয় একনলা বন্দুক, একটি চাইনিজ কুড়াল এবং সাতটি দেশীয় অস্ত্রসহ মোট ৯টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ কোস্ট গার্ড বেইস ভোলা ও আউটপোস্ট মনপুরা যৌথভাবে ২১ জুলাই রাত ১১টা থেকে ২২ জুলাই দুপুর ৩টা পর্যন্ত মনপুরা থানার কাজিরচর সংলগ্ন মাছের ঘাট বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে কুখ্যাত ডাকাত স্বপন বাহিনীর প্রধান স্বপন ব্যাপারীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এলাকার একটি মাছের আড়তে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, একটি চাইনিজ কুড়াল এবং সাতটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটক স্বপন ব্যাপারী ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট এলাকার বাসিন্দা। কোস্ট গার্ডের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে 'স্বপন বাহিনী'র নেতৃত্ব দিয়ে উপকূলীয় এলাকায় ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নানা অপরাধমূলক কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ফৌজদারি মামলা রয়েছে।
স্থানীয়দের দাবি, স্বপন বাহিনীর তৎপরতায় দীর্ঘদিন ধরে কাজিরচরসহ আশপাশের চরাঞ্চলের জেলে, ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। তার গ্রেপ্তারের ঘটনায় এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে তারা আশা করছেন।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি বলেন, জব্দ করা আলামত ও আটক স্বপন ব্যাপারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, দেশের উপকূলীয় অঞ্চলে ডাকাতি, জলদস্যুতা, সন্ত্রাস, চোরাচালান ও অবৈধ অস্ত্রের ব্যবহার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের গোয়েন্দাভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উপকূলীয় জনপদের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন