ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

পোরশায় ১৬৯ গ্রাম গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

নওগাঁর পোরশায় ১৬৯ গ্রাম শুকনো গাঁজাসহ মো. আব্দুর রাজ্জাক নামে ৬০ বছর বয়সী এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার ২২ জুলাই রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানাধীন ৫ নম্বর ঘাটনগর ইউনিয়নের বড়গ্রাম তাঁতিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পোরশা থানা পুলিশ। এ সময় মাদক বিক্রির অভিযোগে আব্দুর রাজ্জাককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোচা থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ১৬৯ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬ হাজার ৭৬০ টাকা। আটক আব্দুর রাজ্জাক বড়গ্রাম তাঁতিপাড়া এলাকার মৃত কিনা মন্ডলের ছেলে। পুলিশ জানায়, আটক ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ইতিপূর্বেও একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

পোরশায় ১৬৯ গ্রাম গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

নওগাঁর পোরশায় ১৬৯ গ্রাম শুকনো গাঁজাসহ মো. আব্দুর রাজ্জাক নামে ৬০ বছর বয়সী এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার ২২ জুলাই রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানাধীন ৫ নম্বর ঘাটনগর ইউনিয়নের বড়গ্রাম তাঁতিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পোরশা থানা পুলিশ। এ সময় মাদক বিক্রির অভিযোগে আব্দুর রাজ্জাককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোচা থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ১৬৯ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬ হাজার ৭৬০ টাকা। আটক আব্দুর রাজ্জাক বড়গ্রাম তাঁতিপাড়া এলাকার মৃত কিনা মন্ডলের ছেলে। পুলিশ জানায়, আটক ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ইতিপূর্বেও একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x