নওগাঁর পোরশায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৬৯ গ্রাম শুকনো গাঁজাসহ মোঃ আব্দুর রাজ্জাক (৬০) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল ২২ জুলাই (বুধবার) রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানাধীন ০৫নং ঘাটনগর ইউনিয়নের বড়গ্রাম তাঁতিপাড়া গ্রামে এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পোরশা থানার অফিসার ও ফোর্সের একটি চৌকস দল বড়গ্রাম তাঁতিপাড়া গ্রামে মাদক বিক্রয়কালে আব্দুর রাজ্জাককে হাতেনাতে আটক করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোছা থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো মোট ১৬৯ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৬ হাজার ৭৬০ টাকা। গ্রেফতারকৃত আসামি ওই গ্রামের মৃত কিনা মন্ডলের ছেলে।
পোরশা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইতিপূর্বেও একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পোরশা থানা পুলিশের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন