ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

পাহাড়ি ঢলে দোছড়ির বিদ্যালয় বিধ্বস্ত, পুনর্নির্মাণে মানবিক সহায়তা নিয়ে পাশে জেলা প্রশাসন

প্রতিবেদন: ইফাত আহমেদ জামি, আলীকদম প্রতিনিধি

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র আঘাতে বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম দোছড়ি সীমান্ত এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। বিদ্যালয়টি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৩০ জন প্রান্তিক পরিবারের শিক্ষার্থীর নিয়মিত পাঠদান কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়ে। দুর্গম এ অঞ্চলের আশপাশে বিকল্প কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

বিদ্যালয়টির ক্ষয়ক্ষতির ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসে। শিক্ষার্থীদের পড়াশোনা যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যে দ্রুত উদ্যোগ গ্রহণ করে জেলা প্রশাসন। পরিস্থিতি পর্যালোচনা শেষে বিদ্যালয়টির সংস্কার ও পুনর্নির্মাণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮ মেট্রিক টন খাদ্যশস্য এবং প্রয়োজনীয় পরিমাণ ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের এ তাৎক্ষণিক ও মানবিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, দ্রুত পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হলে দুর্গম সীমান্ত এলাকার কোমলমতি শিক্ষার্থীরা আবারও নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে শ্রেণিকক্ষে ফিরতে পারবে। একই সঙ্গে বিদ্যালয়টি পুনরায় চালু হলে এলাকার শিশুদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক ধারায় ফিরে আসবে এবং তাদের শিক্ষাজীবনে সৃষ্ট অনিশ্চয়তাও দূর হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

পাহাড়ি ঢলে দোছড়ির বিদ্যালয় বিধ্বস্ত, পুনর্নির্মাণে মানবিক সহায়তা নিয়ে পাশে জেলা প্রশাসন

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x